২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

দ্যা ফাইভ কাপস’ খ্যাত কারবাহালের পরলোক গমন

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১০, ২০২৩,
  • 414 Time View

সময়ের খবর ডেস্ক:
৯৩ বছর বয়সে এসে পৃথিবীর মায়া ত্যাগ করলেন ‘দ্য ফাইভ কাপস’খ্যাত মেক্সিকোর সাবেক গোলরক্ষক কারবাহাল। মেক্সিকোর স্থানীয় সংবাদমাধ্যমে কারবাহালের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর বুধবার (১০ মে) দিবাগত রাত ১টায় মেক্সিকোর ফুটবল ফেডারেশনও সেটি নিশ্চিত করে। জানা গেছে, অ্যান্তোনিও কারবাহাল উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

 

ফুটবল অঙ্গনের ‘তোতা’ নামে পরিচিত কারবাহল উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় অনেক দিন ধরেই ভুগছিলেন। এ জন্য লিওনের উত্তর-মধ্য শহরের এক হাসপাতালে কিংবদন্তিকে ভর্তিও করানো হয়েছিল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর গতকাল নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

কারবাহালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকোর কিংবদন্তি ও সাবেক অধিনায়ক রাফায়েল মারকুয়েজ। নিজের সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘মেক্সিকান ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তির মৃত্যুতে আমি শোকাহত।’

কারবাহলের শুরুটা হয় ১৯৫০ ব্রাজিল বিশ্বকাপ দিয়ে। আর শেষটা হয় ১৯৬৬ ইংল্যান্ড বিশ্বকাপে। তবে দুর্ভাগ্যের বিষয় টানা পাঁচ বিশ্বকাপে অংশ নিয়েও চ্যাম্পিয়ন হওয়া হয়নি তার। সব মিলিয়ে ১১টি ম্যাচ খেলেছেন মেক্সিকোর গোলরক্ষক। ১৯৯৮ সাল পর্যন্ত তিনি পাঁচ বিশ্বকাপ খেলা একমাত্র খেলোয়াড় ছিলেন। সেবারের ফ্রান্স বিশ্বকাপে তাঁর পাশে বসেন জার্মানির লোথার ম্যাথাউস।

এরপর একে একে আরও চারজন ফুটবলার এই কীর্তি গড়েছেন। কারবাহলের স্বদেশি রাফায়েল মারকুয়েজ ও আন্দ্রেস গুয়ার্দাদোর পর কাতার বিশ্বকাপে এই মাইলফলক অর্জন করেছেন বর্তমান সময়ের দুই কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

রিয়াল মাদ্রিদসহ ইউরোপের আরও অনেক ক্লাবে খেলার ডাক পেলেও কখনো নিজ দেশের বাইরে খেলেননি কারবাহল। লিওনের হয়ে পেশাদার ক্যারিয়ারের প্রায় পুরো সময় কাটিয়ে দিয়েছেন তিনি। দেশের হয়ে ৪৮ ম্যাচ খেলেছেন এই কিংবদন্তি। খেলোয়াড়ি জীবন শেষে লিওনের হয়েই কোচিং ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। ১৯৭৯ থেকে ১৯৮১ পর্যন্ত মেক্সিকো জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বেও ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ