৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৪১| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুলাই ২৫, ২০২৩,
  • 335 Time View

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুলাই) বেলা ১২ টার দিকে পাটগ্রাম পৌরসভার বেংকান্দা রাবার ড্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দুজন হলেন পাটগ্রাম পৌরসভার ৫ নং ওয়ার্ডের জেএমসি পাড়ার কাপড় ব্যবসায়ী রাসেল সরকারের ছেলে নাহিদ আহমেদ রাফসান (১৫) ও মুদি ব্যবসায়ী নুরুল ইসলাম নুরুর ছেলে মিসকাত (১২) ।
রাফসান ইসলামী আদর্শ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে এবং মিসকাত হোসেন একই বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পড়ে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে তিন বন্ধু মিলে ধরলা নদীতে রাবার ড্যাম এলাকায় গোসল করতে নামে। সাঁতার না জানায় মুহূর্তেই দুই বন্ধ নাহিদ আহমেদ রাফসান ও মিসকাত নদীতে ডুবে যায়।

এ সময় তাঁদের বন্ধুর চিৎকারে স্থানীয়রা নদীতে নেমে দুজনকেই আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা হেদায়েত আলী মধু বলেন, ‘তাঁরা না বুঝে রাবার ড্যাম সেতুর পাশের খালে (গভীরে) গোসল করতে নামে। সাঁতার না জানায় তাঁরা ডুবে যায়। এ সময় অন্য একজন ছেলের বাঁচাও বাঁচাও চিৎকার শুনে মাটি কাটা দুই শ্রমিকসহ আমরা নদীতে নেমে ওই দুই কিশোরকে উদ্ধার করি। এরই মধ্যে ফায়ার সার্ভিসের দল এসে হাসপাতালে নিয়ে যায়।’

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তাসনিম আক্তার বলেন, ‘হাসপাতালে আসার ১৫ থেকে ২০ মিনিট আগেই দুই কিশোরের মৃত্যু হয়।’

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুই পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ