৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:৪৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

ধান ক্ষেতে হাঁস নামায় ৪টি পিটিয়ে হত্যা, ৫৬টি লুট!

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২৬, ২০২৩,
  • 334 Time View

নিজস্ব, প্রতিবেদক (ময়মনসিংহ):

প্রতিবেশীর ধান ক্ষেতে হাঁসের দল নেমে ক্ষতি করার অভিযোগে ৪টি হাঁস পিটিয়ে হত্যা ও ৫৬টি হাঁস লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন এক খামারি। এ বিষয়ে গতকাল মঙ্গলবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই খামারি। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা গ্রামে।

থানায় দেওয়া অভিযোগ ও স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. লিটন মিয়া (৩৫) একজন হাঁস পালনকারী।

তার বাড়ির পাশে ৬০টি হাঁস নিয়ে একটি খামার রয়েছে। গতকাল সোমবার বিকেলে হাঁসগুলো ছেড়ে দিলে প্রতিদিনের মতো সন্ধ্যা হওয়ার পরও খামারে ফিরে যায়নি। খামারি লিটন মিয়া জানান, এ অবস্থায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করে সন্ধান না পাওয়ায় পাশের একটি জঙ্গলের পাশে চারটি হাঁসকে মৃত দেখা যায়। পরে খোঁজ নিলে জানতে পারেন প্রতিবেশী মোজাম্মেল ও সুলতানের যৌথভাবে চাষ করা ক্ষেতে হাঁসের দল নামে।

এ সময় দুজন মিলে হাঁসের দলকে ধাওয়া করে। পরে লাঠি দিয়ে পিটাতে থাকলে চারটি মারা যায় আর বাকি হাঁসগুলোকে ধরে নিয়ে যায়। এ সময় চারটি মৃত হাঁস বাড়িতে নিয়ে আসলেও বাকি ৫৬টি হাঁসের কোনো সন্ধান পাননি।

তার ধারণা ওই হাঁসগুলো মোজাম্মেল ও সুলতান লুট করে নিয়ে যায়। তিনি আরো জানান, তিনি গরিব মানুষ। ধারদেনা করে ছোট একটা হাঁসের খামার দিয়েছেন। এতে ছোটবড় হাঁস রয়েছে। এর মধ্যে প্রায় ৪০টি হাঁস প্রতিদিন ডিম পাড়ে। তা বিক্রি করে তিনি হাঁসের খাবারের খরচ ছাড়াও সংসারের খরচ মিটান।এখন হাঁস হারিয়ে পথে বসেছেন।

এ ব্যাপারে অভিযুক্ত মোজাম্মেল বলেন, ১০-১২ টির মতো হবে একটি হাঁসের দল আমাদের ধান ক্ষেতে আসলে আমি সেগুলোকে তাড়িয়ে একটু দূরে দিয়ে আসি। এরপর সন্ধ্যার দিকে ওই হাঁসগুলো লিটন প্রতিবেশীর এক খামার থেকে বাড়িতে নিয়ে যায়। কিন্তু এর একদিন পর শুনি সে আমার ব্যাপারে থানায় অভিযোগ দিয়েছে। আমি নাকি তাঁর ৪ টি হাঁস পিটিয়ে হত্যা এবং ৫৬ টি হাস লুট করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা একটা অভিযোগ।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি পীরজাদা মোস্তাছিনুর রহমান জানান, লিখিত অভিযোগ পেয়ে একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ