২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১৩| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নন্দীগ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-১০

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ৪, ২০২৩,
  • 420 Time View

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০জন আহত হয়েছে। এদের মধ্যে নারীসহ দুইজনের অবস্থা আশংকাজনক।

গত শনিবার বিকেলে পৌরসভার দামগাড়া পূর্বপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন দামগাড়া পূর্বপাড়ার আব্দুল কাদের (৬৫), তার ছেলে বিএনপি নেতা রওশন আলী (৪৫), জেলহজ আলী (৩০), মৃত হারেজ উদ্দিনের ছেলে আব্দুল করিম (৫২), তার ভাই তৈয়ব আলী (৩৫), এরফান আলী (৫০), শাহানাজ পারভীন (৩৮), তার ছেলে মাইন উদ্দিন (১৬), নাজমা বেগম (৪৫) ও তানজিলা (৩০)। এদের মধ্যে বিএনপি নেতা রওশন ও শাহানাজের অবস্থা আশংকাজনক।
স্থানীয় সুত্রে জানা গেছে, হারেজ উদ্দিনের পাঁচ ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি সংক্রান্তে বিরোধ চলছে। ঘটনার দিন জায়গা মাপের সময় উভয়পক্ষের কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, ‘এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ