৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:১৭| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

নয় বছর পর দলিল-লেখক সমিতির নির্বাচন: সভাপতি রফিকুল, সম্পাদক জিয়াউর

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৮, ২০২৪,
  • 79 Time View

ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশালে দীর্ঘ নয় বছর পর উৎসবমুখর পরিবেশে আজ রবিবার(২৭ অক্টোবর) ত্রিশাল দলিল-লেখক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন হয়েছে। এতে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম। তিনি পেয়েছেন ৮৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে গরুর গাড়ী প্রতীক নিয়ে  নির্বাচিত হয়েছেন জিয়াউল হক। তিনি পেয়েছেন ৭৪ ভোট।

এছাড়াও সহ-সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ এবং তালা প্রতীক নিয়ে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ছালাউদ্দিন আহম্মদ। যুগ্ন সাধারণ সম্পাদক পদে বড়ই গাছ প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আবুল বাশার খোকন, সাংগঠনিক সম্পাদক পদে সিলিং ফ্যান প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ সেলিম সারওয়ার, কোষাধ্যক্ষ পদে কলস প্রতীক নিয়ে ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আসাদুজ্জামান, দপ্তর সম্পাদক পদে টেলিভিশন প্রতীক নিয়ে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ আল আমিন, প্রচার সম্পাদক পদে ডাব প্রতীক নিয়ে ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ এমদাদুল হক মিলন,

নির্বাচিত সদস্যরা হলেন, মোঃ শরিকুল আলম, সাইফুজ্জামান সেলিম, আলাল উদ্দিন এবং মোঃ আবুল কয়েশ।

ত্রিশাল সাব-রেজিস্ট্রি অফিসের দলিল-লেখক সমিতির মোট ১৬১ জন ভোটারের মধ্যে ৩৫ জন প্রার্থী বিভিন্ন পদের জন্য ভোট যুদ্ধে নামেন। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে চারজন করে প্রার্থী প্রতিযোগিতা করেন। এছাড়া অন্যান্য পদেও একাধিক প্রার্থী প্রতিযোগিতায় নামেন। আজ সকাল আটটায় শুরু হওয়া ভোট একটানা চলে বিকাল চারটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হলে গণনা শেষে সন্ধ্যা সাতটার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

দলিল-লেখক সমিতির একাধিক সদস্যের সাথে কথা হলে তারা আজকের পত্রিকাকে জানান, এতো উৎসবমুখর পরিবেশে এর আগে কখনো এমন নির্বাচন দেখেনি দলিল লেখক সমিতির সদস্যরা। নির্বাচন ঘিরে বিগত দুই সপ্তাহ জুড়েই সমিতি প্রাঙ্গণে উৎসবের আমেজ বিরাজ করছিল। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে যে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়েছে তারা সামনের দিনে সেবার মান উন্নয়নে সচেষ্ট থাকবেন বলে তারা বিশ্বাস করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ