২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:১৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদীতে অবৈধ ব্যাটারি কারখানা তালাবদ্ধ করে দিয়েছে প্রশাসন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪,
  • 158 Time View

আল-আমিন মিয়া, নরসিংদী:
নরসিংদীর পলাশে একটি অবৈধ ব্যাটারী কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার বিকালে নরসিংদীর জেলা প্রশাসনের এক বিশেষ অভিযান চালিয়ে অভেধ ব্যাটারী কারখানাটির বিদ্যু সংযোগ বিচ্ছিন্ন করে অনির্দিষ্ট কালের জন্য কারখানাটি বন্ধ করে তালাবদ্ধ করা হয়।

জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান এ অভিযানটি পরিচালনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, নরসিংদীর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়সহ আইনশৃখলা বাহিনীর সদস্যরা।

অভিযান শেষে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানান, নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলমের নিদের্শক্রমে এ অভিযান চালানো হয়। অভিযান কালে তাদের কারখানায় বৈধ কাগজপত্র না থাকায় ও অতিরিক্ত পরিবেশ দুষক নির্গমন এবং পরিবেশগত ছাড়পত্র সংক্রান্ত অভিযোগে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারখানাটি তালাবদ্ধ করে বন্ধ ঘোষণা করা হয়।

সরেজমিনে আরও জানা যায়, পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে একটি ভবন ভাড়া নিয়ে অবৈধভাবে জিন ওয়ান স্টোরেজ লিমিটেড নামে একটি চায়না ব্যাটারী কারখানা খুলে একটি চক্র। এ কারখানার নির্গত গ্যাস আর পরিত্যক্ত ক্যামিকেলে ইউনিয়নের ফুলবাড়িয়া, দক্ষিণ দেওড়া, মালিতা ও কালাপাইকা গ্রামের প্রায় তিন শতাধিক বিঘা জমির মাটি নষ্ট হয়ে জমির মাটি কালচে ও শক্ত হয়ে ফসল ফলানোর অযোগ্য হয়ে পড়ে।

ফলে পাঁচ বছর ধরে জমিগুলোতে ফসল ফলাতে ব্যর্থ হওয়ায় অনাবাদি অবস্থায় পড়ে থাকে জমিগুলো। এদিকে কিছুদিন পূর্বে এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা কারখানাটি বন্ধের দাবিতে এলাকায় মানববন্ধন করে।

পাশাপাশি কৃষকদের পক্ষ থেকে উপজেলা প্রশাসন বরাবর এর প্রতিকার চেয়ে আবেদনও করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম তাদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কৃষি কর্মকর্তা কর্তৃক তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করেন।

এরই প্রেক্ষিতে ও জেলা প্রশাসকের নির্দেশে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে করে ক্ষতিগ্রস্ত কৃষদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন হওয়ায় এলাকার কৃষকরা জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে একটি আনন্দ মিছিল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ