২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৬:৩৬| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৭

Reporter Name
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ১৮, ২০২৩,
  • 299 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী সদর উপজেলার চরদিঘলদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৭ জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছে।

আজ (১৮ সেপ্টেম্বর) সোমবার ভোরে কালা মিয়া ও দেলোয়ার হোসেনের গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- নয়াকান্দির সুরুজ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৫২), নবাবপুরের মালেক মিয়ার ছেলে মো: সবুজ(৩৫), মান্নান মিয়ার ছেলে কবির মিয়া (৪৪), হক সাহেবের ছেলে শাকিল (২৫), কালু মিয়ার ছেলে এমদাদুল মিয়া(২৮), চরদিঘলদী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আবদুল মিয়া (৪৩) ও মৃত তাইজুদ্দিন মিয়ার ছেলে মনোয়ার (৪৫)।

স্থানীয়সুত্রে জানা যায়, রাজনৈতিক ও বংশীয় আধিপত্যের জের ধরে উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। উভয় গ্রুপের আহতের ঘটনা আছে,তবে কে কোন গ্রুপের তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা: মাহমুদুল কবির বাশার (কমল) বলেন, সকালে টেটাঁবিদ্ধ অবস্থায় আহত হয়ে আমাদের এখানে ৭ জন আসেন। এর মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে। একজন এখানে ভর্তি আছে। বাকিরা চিকিৎসা নিয়ে অন্যত্র চলে গেছেন।

এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
খুব ভোরেই সংঘর্ষে জড়িয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা জানতে পারি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। তবে এখনো কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ