২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:০৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদীতে ঐতিহাসিক স্বদেশ প্রত‍্যাবর্তন দিবসে দোয়া ও আলোচন সভা

Reporter Name
  • Update Time : বুধবার, মে ১৭, ২০২৩,
  • 392 Time View

নিজস্ব প্রতিবেদক :

১৭ মে বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস উপলক্ষ‍্যে নরসিংদীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) বিকেলে নরসিংদী সদর থানা আওয়ামী লীগের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়নে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব‍্য রাখেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী লে. ক. (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হীরু বীরপ্রতিক।

নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম‍্যান ও সদর থানা আওয়ামী লীগের সভাপতি আফতাব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম‍্যান মনির হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া, আমিরুল ইসলাম ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বানিজ‍্য বিষয়ক সম্পাদক শাখাওয়াৎ হোসেন, সাবেক শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক এস এম কাইয়ূম, জেলা শ্রমিক লীগের আহবায়ক রিপন সরকার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম হীরু বলেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের জোয়ারে ভাসছে। এক সময় এদেশের মানুষ ‘ডিজিটাল’ এই শব্দটির সাথে পরিচিত ছিল না। আজ সকলেই এই শব্দটির সঙ্গে খুব ভালোভাবে পরিচিত হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের ঘরে ঘরে কম্পিউটার এবং হাতে এন্ড্রোয়েড মোবাইল ফোন।’

তিনি আরও বলেন, ‘নরসিংদী চরাঞ্চলের মানুষ কি কখনো ভেবে মেঘনার পাড়ে বেড়িবাধ হবে? চরে সেই দূর্গমপথগুলো দিয়ে আজ অটোরিকশা চলছে। এই সব উন্নয়ন অকল্পনীয়, যা আমার হাতদিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উয়নের ফসল।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ