২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:৩০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদীতে ছিনতাইয়ের টাকা ও স্বর্ণসহ গ্রেপ্তার-৬

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩,
  • 337 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ছিনতাই হওয়া টাকা ও স্বর্ণসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার গভীর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বিকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষিয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়া।

গ্রেপ্তারকৃতরা হলেন, মৃত গাফফারের ছেলে সজিব (৩২), হাবিবুর রহমানের ছেলে রাব্বি সরকার (৩০), একরামুল হকের ছেলে কনক (৪০), বিল্লাল হোসেনের ছেলে আসাদুজ্জামান (৩৬), আলতাব হোসেনের ছেলে ইব্রাহিম (২৪)।

এদের প্রত্যকের বাড়ী নরসিংদী সদর উপজেলার দত্তপাড়া এলাকায় এবং চম্পকগর এলাকার আব্দুর রহমানের ছেলে নুরুল ইসলাম (২৯)।

পুলিশ আরও জানায়, তাদেরকে গ্রেপ্তার করার পর ৯০ হাজার টাকা ৫০০ টাকা ও পাঁচ ভরি ১১ আনা ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

গত ২৯ জুলাই খোদাদিলা গ্রামের আবেদ আলীর ছেলে আব্দুর রহমান (৫৫) নরসিংদী বাজারে ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ঘটনার পরদিন থানায় মামলা দায়ের করেন।

পরে পুলিশ ছিনতাই হওয়া টাকা উদ্ধার করেন এবং আজ বৃহস্পতিবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ