২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদীতে জামায়াতের ৫ জন নেতাকর্মী গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, আগস্ট ২৩, ২০২৩,
  • 310 Time View

নিজস্ব প্রতিবেদক:

নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে নরসিংদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুর সোয়া ১২ টার শিবপুর উপজেলার জামায়াত নেতা মো: মোস্তাফিজুর রহমানের বাড়ী থেকে তাদেরকে গ্রেপ্রার করা হয়েছে।

নরসিংদী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর মডেল থানাধীন দুলালপুর মধ্যপাড়া তালতলায় শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ মোস্তাফিজুর রহমান কাউছারের বাড়ি থেকে জামায়াত ইসলামী ও ছাত্রশিবিরের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং নাশকতার পরিকল্পনা করছিল। এ সময় বিভিন্ন ধরনের বই এবং চাঁদা আদায়ের রশিদ বইসহ জামায়েত ইসলামীর ৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে।’

এ ঘটনায় তাদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, ইসহাক ফকিরের ছেলে মো. মোশারফ ফকির (৪২), মৃত সিরাজুল ইসলামের ছেলে মো. আল আমিন, মো. ইসহাক মিয়ার ছেলে মনজুর হোসেন (৫৩), মৃত কাজী আবুল কাশেমের ছেলে কাজী ইদ্রিস মিয়া (৫৫) এবং মৃত আব্দুল জলিলের ছেলে সারোয়ার হোসেন মোল্লা (৫৫)। তারা রায়পুরা ও শিবপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ