২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| ভোর ৫:০৬| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

নরসিংদীতে দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়নে সচেতনতা সভা

Reporter Name
  • Update Time : শনিবার, মে ১৩, ২০২৩,
  • 444 Time View

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়নে নরসিংদীতে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও পরিবেশ অঅধিদপ্তরের যৌথ আয়োজনে আজ শনিবার দুপুরে নরসিংদী জেলা শিশু একাডেমিতে অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন শিল্প কারখানা মালিক, পরিবেশ আন্দোলন কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার ২ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এবং পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক শেখ নাজমুল হুদার সভাপতিত্ব করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোমেন মোল্লা, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

সভায় বক্তারা বলেন, শিল্পের শহর নরসিংদীতে শিল্প কারখানা সম্প্রসারণের পাশাপাশি পরিবেশ সুরক্ষার প্রতি মনোযোগী হতে হবে। ইটিপি ব্যবহার না করার ফলে নদীগুলো ধ্বংস হচ্ছে প্রতিনিয়ত। এসময় ইটিপি ব্যবহার ও পরিবেশ রক্ষায় এটির প্রয়োজনীয়তা সম্পর্কে গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ