৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:১৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদীতে নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : শনিবার, জুন ১৭, ২০২৩,
  • 361 Time View

নিজস্ব প্রতিবেদক:

জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও আসামীদের বিচারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে অবিলম্বে নাদিম হত্যার ঘটনায় জড়িত সকল আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাগর রুনিসহ সাংবাদিক হত্যার বিচার না হওয়ায় একের পর এক সাংবাদিক হত্যার শিকার হচ্ছেন। জামালপুরের সাহসী সাংবাদিক নাদিম ক্ষমতাশালীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে তাদের হামলার শিকার হয়ে মারা গেছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকের পত্রিকার সম্পাদক এবিএম আজরাফ টিপু, দৈনিক সময়ের মুক্তচিন্তার সম্পাদক জয়নাল আবেদীন, সাংবাদিক হলধর দাস, সঞ্জিত সাহা, সুমন বর্মণসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুর পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের মৃত্যু হয়। এর আগে বুধবার অফিসের কাজ শেষে রাত ১০টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জ পাথাটিয়ায় পৌঁছালে সামনে থেকে অতর্কিত হামলা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ