২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৪৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

নরসিংদীতে নারী উদ্যোক্তা শ্রাবনীর স্বপ্ন পুড়ে ছাই

Reporter Name
  • Update Time : সোমবার, ডিসেম্বর ১১, ২০২৩,
  • 139 Time View

মনিরুজ্জামান নরসিংদী:

নরসিংদীতে একটি কাপড়ের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী উদ্যোক্তার স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার রাতে নরসিংদীর শেখেরচর মোল্লা বাড়ির নারী উদ্যোক্তা শ্রাবনী আক্তার রিমুর মালিকানাধীন মেসার্স মাহাদী বস্ত্রালয়ের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে করে প্রায় পঁচাত্তুর লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন মেসার্স মাহাদী বস্ত্রালয়ের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মামুন মোল্লা।

গোডাউন কতৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত আটটার দিকে মেসার্স মাহাদী বস্ত্রালয়ের গোডাউনের ভেতর থেকে ধোয়া বের হতে শুরু করে।

পরে গোডাউনের লোকজন তালা খুলতে গিয়ে বৈদ্যুতিক সক এর স্বীকার হয়। তাৎক্ষণিকভাবে পল্লীবিদ্যুৎ অফিসে ফোন করে সেই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তালা খুলে গোডাউনের ভেতরে প্রবেশ করতে আধা ঘন্টার মতো সময় লাগে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা গোডাউনের সমস্ত কাপড়ের মধ্যে ছড়িয়ে পড়ে।

পরে এলাকাবাসীর সহযোগিতায় নিজস্ব আগুন নির্বাপক যন্ত্র ও পানি দিয়ে দীর্ঘ ২ ঘন্টা পরিশ্রমে রাত সাড়ে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও গোডাউনের কোন কাপড় রক্ষা করা সম্ভব হয়নি। এতে করে প্রআয় পঁচাত্তুর লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

গোডাউনের এডজাস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছেন গোডাউন কতৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ