১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:০৭| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

নরসিংদীতে নিখোঁজের একদিন পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি:
  • Update Time : বুধবার, জুলাই ১৭, ২০২৪,
  • 120 Time View

নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর জয় মৃধা (১৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে পলাশ উপজেলার পারুলীয়ার রামাইনন্দী গ্রামের রহিম উদ্দিনের বাড়ির পাশের এক ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জয় মৃধা ওই গ্রামের ফজর আলী মৃধার ছেলে। সে পারুলীয়া উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিল।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গতকাল রাত ৮টার দিকে জয় মোবাইল রিচার্জ করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।

পরে তার কোন খোঁজ না পেয়ে সকালে থানা পুলিশের সরাপর্ণ হয় পরিবারটি। এদিকে দুপুরে স্থানীয়রা প্রতিবেশি রহিম উদ্দিনের বাড়ির পাশের একটি ঝোপে ওই শিক্ষার্থীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

পলাশ থানার ওসি মো: ইকতিয়ার উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না দুর্ঘটনা তা তদন্তের পর জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ