৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:২৮| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদীতে পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ তিনজন নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩,
  • 324 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে পিকআপের ধাক্কায় সিএনজির চালকসহ তিনজন নিহত হয়েছে। গতকাল রাত সাড়ে ১২ টার দিকে জেলার শিবপুর উপজেলার সৈয়দনগরে এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শিবপুর উপজেলার কামারগাও এলাকার নজরুল ইসলামের ছেলে সিএনজি চালক নাসির উদ্দিন (২৬), একই এলাকার পালপাড়া গ্রামের রুকন উদ্দিনের ছেলে জজ মিয়া (২৩) এবং ফরিদপুর জেলার মৃত তোতা মিয়ার ছেলে শাহিন হোসেন (২৮)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে দুইজন যাত্রী নিয়ে সিএনজিটি ইটাখোলার দিকে যাচ্ছিল। এ সময় মুরগী বাহী একটি পিকআপ ভ্যান সিএনজিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক নাসির উদ্দীনের মৃত্যু হয়।

স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় শাহিন হোসেন ও জজ মিয়াকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এদিকে খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা ও চালকের লাশ উদ্ধার করেন।

ইটাখোলা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বলেন, মারা যাওয়া ব্যক্তিদের সাথে থাকা মোবাইলের মাধ্যমে তাদের পরিচয় সনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলে সিএনজি চালক এবং হাসপাতালে নেওয়ার পথে অপর দুইজন মারা যায়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ