১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৪৯| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, অক্টোবর ২৩, ২০২৩,
  • 132 Time View

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে পূর্ব শত্রুতার জের ধরে রানা আকবর মোল্লা (৩৫) নামে এক যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের কাউরিয়াপাড়া এলাকায় পৌর ঈদগাহ মাঠে এ হত্যার ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে কী না, সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।

নিহত রানা আকবর মোল্লা কাউরিয়াপাড়া এলাকার মৃত আলী আকবর মোল্লার ছেলে।

নিহতের স্বজনেরা জানান, রাতে পূজামন্ডপ এলাকায় ঘুরে বাড়ির পাশের পৌর ঈদগাহ মাঠে তুষার (২৫) নামে এক সহযোগীসহ বসে ছিলেন রানা।

এসময় ৮/১০ জনের একদল সন্ত্রাসী সেখানে গিয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে ও কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা আহতাবস্থায় দুইজনকে উদ্ধার নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। এসময় গুরুতর আহতাবস্থায় তুষার নামে এক সহযোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্বজনদের অভিযোগ রাজনৈতিক বিরোধ ও মাদক ব্যবসায় বাধা দেয়ায় পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করেছে। এর আগেও তাকে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ জানান, ঘটনার প্রকৃত কারণ জানা ও হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তাকে গুলি করে হত্যা করা হয়েছে কী না সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ