২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৪:১৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদীতে বাজারের নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১২, ২০২৩,
  • 402 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় আব্দুল করিম (৪৫) নামে বাজারের দায়িত্বরত এক নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আতশ আলী বাজারে এই হত্যার ঘটনা ঘটে।

আজ রবিবার সকালে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধূরী।

নিহত আব্দুল করিম নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি এলাকার মৃত ইউনুস মিয়ার ছেলে ও আতশ আলী বাজারের নিরাপত্তা প্রহরী।
স্থানীয়দের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রতি রাতের ন্যায় বাজারে প্রহরীর দায়িত্ব পালন করতে যান আব্দুল করিমসহ দুইজন। তারা বাজারের দুই দিকে অবস্থান নিয়ে বাঁশি ফু দিয়ে দায়িত্ব পালন করছিলেন।

এক পর্যায়ে অনেকটা সময় ধরে প্রহরী করিমের বাঁশির শব্দ না পেয়ে অপর প্রহরীসহ স্থানীয়রা তার খোঁজ করতে গিয়ে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। রাত ১টা থেকে তিনটার মধ্যে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারনা করছেন স্থানীয়রা। তবে এসময় বাজারের কোন দোকানে চুরির ঘটনা হয়নি।

বাজারের লোকজনের মাধ্যমে সকাল সাড়ে ৫টার দিকে খবর পেয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সকাল ৮টার দিকে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এর আগে একাধিকবার বাজারটিতে চোরচক্র হানা দিলেও নিরাপত্তা প্রহরীদের ধাওয়া খেয়ে পালিয়ে যায়। চুরির পথ সুগম করতেই এই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারনা করছে পুলিশ। এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ