২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১১:৩১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদীতে রাজধানী টিভির দ্বিতীয় জন্মবার্ষিকী উদযাপন

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ২৭, ২০২৩,
  • 130 Time View

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী টিভি প্রথম বর্ষ পেরিয়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করায় জমকালো আয়োজনের মাধ্যমে নরসিংদীতে দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় মাধবদী প্রেসক্লাবের দ্বিতীয় তলায় আলোচনা, দোয়া ও কেক কাটার মাধ্যমে উৎসব মুখর পরিবেশে দিবসটি পালন করা হয়।

রাজধানী টিভি নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মাধবদী প্রেসক্লাবের সভাপতি আবুল হাসানাত মাসুম বলেন, রাজধানী টিভি সত্য, বস্তুনিষ্ঠ, তথ্যবহুল ও সরকারের কর্মকাণ্ডের গঠনমূলক আলোচনা-সমালোচনার সংবাদ প্রকাশের মাধ্যমে দেশ-বিদেশের মানুষের হৃদয়ের মনিকোঠায় অতি স্বল্প সময়ের মধ্যে স্থান করে নিয়েছে।

ভবিষ্যতে ও তাদের এ সাহসী সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে সকল ওটিটি প্লাটফর্মে দর্শকদের রাজধানী টিভি দেখার সুযোগ করে দেওয়ায় রাজধানী টিভির চেয়ারম্যান , কর্মকর্তা – কর্মচারী, জেলা – উপজেলা প্রতিনিধি ও সকল কলাকৌশলীদের ধন্যবাদ জানান তিনি।

মাধবদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীপ্ত টিভি নরসিংদী জেলা প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ মোঃ সেলিম মিয়া, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাধবদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাধবদী পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোঃ মকবুল হোসেন, মাধবদী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহনা টিভি নরসিংদী জেলা প্রতিনিধি রেজাউল করিম।

এসময় আরও উপস্থিত ছিলেন মাধবদী প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান সিরাজ, নির্বাহী সদস্য ফজলুল হক মিলন, কোষাধ্যক্ষ মুহাম্মদ মুছা, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক দিনার চৌধুরী, চ্যানেল এস টিভি প্রতিনিধি সুমন পাল, অনলাইন নিউজ পোর্টাল নরসিংদীর আওয়াজের সম্পাদক আব্দুল কুদ্দুস ও মাধবদী বাজার মোবাইল ব্যাবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মানিকসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ