২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| সকাল ৮:৩৪| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

নরসিংদীতে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, জুলাই ২৪, ২০২৩,
  • 332 Time View

নিজস্ব প্রতিবেদক:নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের লক্ষীপুর মিস্ত্রীপাড়া সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর পূর্ব শত্রুতার জের ধরে হত্যার হুমকি,নারী নির্যাতনও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় নির্যাতিতদের পক্ষে লিখিত অভিযোগ পাঠ করেন পল্টন সূত্র ধর।

অভিযোগ পত্রমতে, বিজয় সূত্রধর ও সুজন সূত্র ধরের সহযোগিতায় একই এলাকার আঃ সালাম মিয়ার ছেলে রফিকুল ইসলাম ও রফিক মিয়ার দুই ছেলে রুবেল, জুয়েল,আনিসুর রহমানের ছেলে আলমাছ ও মিলন মিলার ছেলে মামুন’সহ ১৫-১৬ জনের একটি সন্ত্রাসী দল বিভিন্ন সময় হুমকি দিয়ে চাঁদা দাবী করে আসছিল,চাঁদা দিতে অস্বীকার করলে প্রকাশ্যে হত্যার হুমকি দেয় ও বাড়িতে হামলা করে।

এ বিষয়ে অভিযুক্ত রফিক মিয়া বলেন,আমার উপর যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা টাকা দিয়ে কিছু লোক এনে এখানে মানববন্ধন করিয়েছেন। আমি এর সুষ্ঠু বিচার চাই।

নারায়নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাউসার কাজল বলেন,এ ব্যাপারে আমি গতকাল অবগত হয়েছি এবং আমি উভয় পক্ষকে সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা বলেন,আমি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ