২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| দুপুর ১২:৩৯| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

নরসিংদীতে ১০ কেজি গাঁজা সহ ৩ জন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৫, ২০২৩,
  • 256 Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল বুধবার সন্ধ্যায় নরসিংদী পৌর এলাকার ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড হতে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন।

গ্রেপ্তারকৃতরা হলো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সামুকগ্রামের শিশির চক্রবর্তী (২৮), নরসিংদী সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার মোহাম্মদ সজীব মিয়া (২৭) ও একই উপজেলার দক্ষিণ কান্দাপাড়ার নূরতাজ বেগম (৬০)।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ভেলানগরের জেলা পরিষদের সামনের ঢাকা বাসস্ট্যান্ডে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ।

এসময় তিনজনকে আটক এবং তাদের দখল হতে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সদর থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ