৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪২| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

নরসিংদীতে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামী গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১৫, ২০২৩,
  • 341 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরা থেকে ১ হাজার ১০ পিস ইয়াবাসহ স্বপন মিয়া (৪৫) নামে ১২ মামলার এক আসামী গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।
এর আগে শুক্রবার বিকালে রায়পুরা থানার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত স্বপন মিয়া রায়পুরা থানার অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর পশ্চিমপাড়া এলাকার মৃত ফজর আলীর ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীরনগর পশ্চিমপাড়ার কোমড়া বিল সংলগ্ন জনৈক মনু মিয়ার বাড়ির সামনের তিন রাস্তার মোড়ে অভিযান চালায় থানা পুলিশ।

এসময় মারামারি, হত্যা চেষ্টা, নারী নির্যাতন, অস্ত্র ও বিস্ফোরকসহ ১২ মামলার আসামী স্বপন মিয়াকে আটক করা হয়। পরে তার দখল থেকে এক হাজার ১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা করা শেষে আসামী স্বপন মিয়াকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ