২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ২:২৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদীতে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩,
  • 355 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ৩৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার মো. খলিলুর রহমান। এর আগে সকালে রায়পুরা উপজেলার নজরপুর কান্দাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত তিনজন হলেন রায়পুরা উপজেলার নজরপুর গ্রামের আব্বাস আলীর ছেলে মিজান (২২), একই গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে আ: রহিম (২৮), আশারামপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে আব্দুস সালাম (৩৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদী ও ব্যাটেলিয়ন সদর চৌকস দলের যৌথ অভিযানে বৃহস্পতিবার সকালে রায়পুরার নজরপুর কান্দাপাড়া এলাকা থেকে ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। মাদক ব্যাবসায় ব্যবহৃত ৪টি মোবাইল ও ৭টি সীমকার্ড জব্দ করা হয়।

আটককৃতদের রায়পুরা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রায়পুরা থানায় মামলা মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ