২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:৫৩| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নরসিংদীতে ৬ দাবীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৬, ২০২৩,
  • 270 Time View

নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় নরসিংদীতে সংবাদ সম্মেলন করে ৬ দাবী পূরণের অনুরোধ জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখা।

মঙ্গলবার দুপুরে নরসিংদী সরকারী কলেজের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়।

এসময় বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রফেসর সিরাজ উদ্দিন ভূইয়া ৬ টি দাবি তুলে ধরেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে, ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, পদোন্নতি, পদসৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন ও পেশাভিত্তিক মন্ত্রণালয় চালু করা। এসব দাবী পূরণ না হলে আগামী ০২ অক্টোবরে কর্মবিরতি পালনের ঘোষণা দেয়া হয়। এরপরও যদি দাবী না মেনে নেয়া হয় ১০ অক্টোবর থেকে টানা ৩ দিনের কর্মবিরতির হুশিয়ারি দেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদীর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ নাসিমা আক্তার, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দীসহ জেলার বিভিন্ন সরকারি কলেজের অর্ধশত শিক্ষক।

সট- প্রফেসর সিরাজ উদ্দিন ভূঁইয়া, সভাপতি, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি, নরসিংদী শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ