২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৭:৪৬| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

নরসিংদীর পলাশে পুকুর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২২, ২০২৩,
  • 329 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর পলাশে নিখোঁজের একদিন পর পুকুর থেকে মাকফিদুল রহমান (১৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকালে উপজেলার জিনারদী গ্রামের জনৈক জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাকফিদুল জিনারদী এলাকার মোহাম্মদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে একই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী লাইলি বেগম তাদের গাছের কাঁঠাল পারতে বাড়ি থেকে মাকফিদুলকে ডেকে নিয়ে যায়।

এরপর থেকেই সে নিখোঁজ হয়। রাতে বাড়িতে না ফেরায় মাকফিদুলের পরিবার ও বাড়ির আশেপাশের লোকজন মিলে তাকে খোঁজাখুঁজি করেন। খোঁজখুজির একপর্যায়ে শনিবার দুপুরে জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুরের পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পলাশ থানা পুলিশ ।

পলাশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, বেলা ৩টার দিকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল ইসলাম সোহাগ ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ