২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| ভোর ৫:১৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদীর মনোহরদীতে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৯, ২০২৩,
  • 147 Time View

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মনোহরদীতে দৈনিক কালবেলা পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও কেককাটা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কালবেলা পত্রিকার মনোহরদী উপজেলা প্রতিনিধি মো. কামরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

জনকন্ঠের প্রতিনিধি মো. ইমাম হোসেন রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন, নরসিংদী জেলা পরিষদের সদস্য এ কে এম জহিরুল হক জহির, মনোহরদী উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওমর ফারুক, কালের কন্ঠের মনোহরদী প্রতিনিধি মুহা. ইসমাইল হোসাইন খান।

এছাড়াও উপস্থিত ছিলেন চন্দনবাড়ী ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু রায়হান ভূইয়া, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, মনোহরদী সরকারী কলেজের সাবেক জি এস মঞ্জুরুল আহসান রুপন, নরসিংদী জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দ মাহমুদ জাহান লিটু, মনোহরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, মনোহরদী সাংবাদিক ফোরামের সভাপতি জেড এম শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, যুগান্তরের প্রতিনিধি মো. হারুন অর রশিদ, আমার সংবাদের প্রতিনিধি খাদেমুল ইসলাম, আজকের পত্রিকার প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, মানব কন্ঠের প্রতিনিধি ফারুক আহমেদসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা শেষে অতিথিদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠাবাষিকী পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ