২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৪৪| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদীর শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঞা

Reporter Name
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৩, ২০২৩,
  • 132 Time View

নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ নরসিংদী জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন মনোহরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভূঞা।
নরসিংদী জেলার শ্রেষ্ঠ শিক্ষক/শিক্ষিকা, বিদ্যালয়, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারী বাছাই কমিটি যাচাই-বাছাই শেষে মনোহরদী উপজেলার শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঞাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে স্বীকৃতি দিয়েছে।
বাছাই কমিটির প্রধান ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম।
সংশ্লিষ্টরা জানান, মনোহরদী উপজেলায় যোগদানের পর থেকে এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। পেশাগত দায়িত্ব যথাযথ ভাবে পালনের পাশাপাশি প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা নির্বাচিত করা হয়। ভবিষ্যতে তিনি দেশ সেরা শিক্ষা কর্মকর্তা হবেন বলেও আশা করছি।
মনোহরদী উপজেলা শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন ভূঞা বলেন, এ স্বীকৃতি আমাকে আমার কাজের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা বাড়িয়ে দেবে। যারা আমার পরিশ্রম তথা আমার কাজকে মূল্যায়িত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ