২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৩:২১| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নরসিংদী জেলা প্রেসক্লাবের কমিটি গঠন: রিপন-সভাপতি, আইয়ুব-সম্পাদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩,
  • 148 Time View

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী জেলা প্রেসক্লাবের ২০২৩-২০২৫ সনের কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড়ে গাজী ভবনের ২য় তলায় সংগঠনের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে আসাদুজ্জামান রিপনকে সভাপতি (ইনডিপেনডেন্ট টেলিভিশন/ দৈনিক আজকের পত্রিকা) ও আইয়ুব খান সরকারকে (যমুনা টিভি) সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান (কালের কণ্ঠ), সহ-সভাপতি আশাদ উল্লাহ মনা (বর্তমান দিন), যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয় (দ্য ডেইলি স্টার), কোষাধ্যক্ষ মো. কবির হোসেন (খাসখবর), সাংগঠনিক সম্পাদক খন্দকার শাহিন (খবরের কাগজ), দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব (এখন টেলিভিশন), সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক তৌহিদুর রহমান মিঠুন (মাই টিভি), প্রচার প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নূরে আলম রনি (আরটিভি ও আলোকিত বাংলাদেশ)।

এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- সাপ্তাহিক আজকের চেতনার সম্পাদক এবিএম আজরাফ টিপু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান পিয়াল ও দৈনিক করতোয়া পত্রিকার জেলা প্রতিনিধি বিশ্বনাথ পাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ