২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৩:৫৫| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত, ভারতীয় নাগরিককে ধরে আনল এলাকাবাসী পাটগ্রামে আদম ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান নরসিংদীতে ছয় মাসে প্রশাসনে স্বচ্ছতা ও গতির মেলবন্ধন, ডিসির কার্যক্রমে জনমুখিতা বৃদ্ধি

নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম সাধারণ সম্পাদক মোবারক

Reporter Name
  • Update Time : রবিবার, নভেম্বর ১৯, ২০২৩,
  • 231 Time View

নিজস্ব প্রতিবেদক:

উৎসবমুখর পরিবেশে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৩-২৫ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের ৫২ জন সদস্যের মধ্যে সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

প্রাপ্ত ভোটের ভিত্তিতে নরসিংদী প্রেস ক্লাব কার্যনির্বাহী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক সমকাল পত্রিকার নরসিংদী প্রতিনিধি মো. নুরুল ইসলাম ও একাত্তর টেলিভিশন’র নরসিংদী জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ সভাপতি যথাক্রমে দৈনিক ভোরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি বাদল কুমার সাহা, দৈনিক ভোরের আওয়াজের মো. মশিউর রহমান সেলিম, সহ-সাধারণ সম্পাদক নাগরিক টেলিভিশনের মো. আকরাম হোসেন, কোষাধ‍্যক্ষ দৈনিক আমার বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ভূঁঞা, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক শেয়ার বিজ পত্রিকার প্রীতি রঞ্জন সাহা, দপ্তর সম্পাদক ডিবিসি টেলিভিশনের তোফায়েল আহমেদ স্বপন, কার্যনির্বাহী সদস্য হিসেবে দৈনিক গ্রামীণ দর্পনের সম্পাদক কাজী আনোয়ার কামাল, মাছরাঙ্গা টেলিভিশনের মো. বদরুল আমীন চৌধুরী ও সাপ্তাহিক বর্তমান যোগাযোগ পত্রিকার সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম।

এর আগে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোটগ্রহণ চলে। ভোট গণনা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নরসিংদী প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বিজয়ীদের নাম ঘোষণা করেন

আগামী দুই বছর নির্বাচিত কার্যকরি পরিষদের সদস‍্য দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ