২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৩:৩২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নাগরপুরে পা বাঁধা মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, মে ১২, ২০২৩,
  • 391 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে পা-বাধাঁ ও গলায় রশি ঝুলানো অবস্থায় মো. ইফসুফ মিয়া (৬০) নামের এক চা-কফি ও জুতা দোকানীর মরদেহ উদ্বার করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার পংবাইজোড়া বাজারের অদূরে পুষ্টকামরি সালামের স‌্যা‌লোমেশিন ঘরের পাশে লাউ ঝাংলা থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নিহত ইউসুফ মামুদনগর ইউনিয়নের ভাতশালা গ্রামের ইদ্দিস মিয়ার ছেলের

এলাকাবাসীর ও পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ী থেকে বের হয় ইউসুফ। সারাদিন পংবাইজোড়া বাজারে তার নিজ দোকানে বেচাকেনা করেন। বিকেল পর্যন্ত দোকানে তাকে দেখা গেছে বলে জানিয়েছে আশেপাশের দোকানীরা।

শুক্রবার সকালে ঘটনাস্থলে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে শত শত নারী পুরুষ ভীর জমায় ঘটনাস্থলে। এ সময় সালামের স‌্যা‌লোমেশিন ঘরের হাউজের উপরে লাউ ঝাংলা খুঁটির সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাধা অবস্থায় তাকে দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহতের ছোট ভাই নূরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে বাড়ী থেকে বের হয় তার ভাই ইউসুফ। চারটার দিকে পংবাইজোড়া বাজারে তার সাথে ভাই ইউসুফের দেখা ও কথা হয়। এরপর আর বাড়ি ফিরেনি সে। শুক্রবার সকালে ভাইয়ের মূত্যু খবর শুনে ঘটনাস্থলে এসে সালামের স‌্যা‌লোমেশিন ঘরে পাশে লাউ‌ এর ঝাংলার খুটির সাথে গলায় রশি দিয়ে ঝুলন্ত ও পা বাঁধা অবস্থায় তাকে দেখতে পান।

স্বামীর মত্যু শোকে কাতর থাকায় স্ত্রীর সাথে কথা বলা সম্ভব হয়নি।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারনা করছি আত্মহত্যা। পা বাঁধা থাকায় অবস্থা দেখে বিষয়টি সন্দেহ হচ্ছে। লাশের ময়নাতদন্ত রির্পোট পেলে বলা যাবে হত্যা না আত্মহত্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ