২৪শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে রজব, ১৪৪৭ হিজরি| দুপুর ২:৩৬| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

নাগরপুরে সাংবাদিকদের সাথে বিএনপি নেতার মতবিনিময়

Reporter Name
  • Update Time : রবিবার, জুন ৪, ২০২৩,
  • 331 Time View

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ঢাকা উত্তর জাসাসের আহবায়ক ও নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম স্বপন।

শুক্রবার বিকেলে নাগরপুর প্রেসক্লাবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এ মতবিনিময় সভা করেন। তিনি এরশাদ বিরোধী আন্দোলনের তুখোর ছাত্রনেতা নাগরপুর-দেলদুয়ার গণমানুষের প্রিয় মুখ। অ্যাড. গৌতম চক্রবর্তীর মৃত্যুর পর যখন উপজেলা বিএনপি দিশাহারা। ঠিক সেই সময় শরিফুল ইসলাম স্বপন অভিভাবকহীন বিএনপির নেতাকর্মীর পাশে দাড়িয়েছেন। শক্তহাতে হাল ধরে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

বর্তমান আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রাখায় ইতোমধ্যে নাগরপুর-দেলদুয়ারের সাধারন মানুষের আস্থাভাজন হয়ে উঠেছেন তিনি।

নাগরপুর উপজেলার ১২টি ও দেলদুয়ারের ৮ ইউনিয়নের সকল নেতাকর্মীর সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। সে ছাত্র জীবনে শহীদ জিয়াউর রহমানের আর্দশ বুকে ধারন করে রাজনীতিতে আসেন।

শরিফুল ইসলাম স্বপন সব সময় সাধারন মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে আসছেন।

মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাব সভাপতি আক্তারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, ইত্তেফাকের সংবাদদাতা মো. মন্টু মিয়া, যায় যায় দিনের আবু বকর সিদ্দিক, দৈনিক জনবানীর তোফাজ্জল হোসেন তুহিন, দৈনিক নতুন দিন পংকজ কুমার সাহা, আজকালের খবর মো. কায়কোবাদ মিয়া, টাঙ্গাইল সময় কেএম সেলিম, আজকের পত্রিকা মো. মাসুদ রানা, বাংলা টিভি মো, মতিউর রহমান নজরুল, জবাবদিহি আমজাদ হোসেন রতন, কালবেলার আব্দুল্লাহ আল খিজির, দৈ‌নিক দি‌নের আলোর সাইফুল ইসলাম, দৈ‌নিক বিশ্ব মান‌চিত্র প‌ত্রিকার সা‌কিব হো‌সেন, স্বাধীন বাংলার রিপন খান রবিন, মাই টিভি প্রতিনিধি মো. আনিছ খানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ