৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:২২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে ইউনিয়ন ছাত্রদলের সভাপতির বাড়িতে হামলায় আহত ৩

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪,
  • 107 Time View

ময়মনসিংহের নান্দাইলে খারুয়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো. সোহাগ মিয়ার বাড়িতে ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে খারুয়া ইউনিয়নের বনগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। এতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ সহ ৩ জন গুরুত্ব আহত হয়েছেন।

ভোক্তাভোগীরা জানান, সোমবার সকালে খারুয়া ইউনিয়নের বনগ্রাম গ্রামের ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসমাঈল, ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক রুহুল আমিনের নেতৃত্ব ১৫-২০ জন ছাত্রদলের সভাপতির বাড়িতে অর্তকিত হামলা চালায়।

হামলায় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়ার বসতঘর ভাংচুর, গোয়াল ঘরে আগুন ধরিয়ে দেয় এবং সোনিয়া নামের এক নারীর ৩ ভরি স্বর্ণ নিয়ে যায়।

এঘটনায় ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া (২৪), মুসলেম উদ্দিন (৫০) ও সজীব মিয়া (২৫) আহত হয়। আহতদের কে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

খারুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মিয়া বলেন, আওয়ামী লীগের নেতারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার বাড়ি ঘরে হামলা করেছে। এতে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু চন্দ দে বলেন, হামলা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এঘটনায় দুই-তিন আহত হয়েছে। স্থানীয়দের কে মীমাংসা কথা বলা হয়েছে। না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ