১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৫৯| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

নান্দাইলে কৃষি সেবাঙ্গন ডেক্সের উদ্বোধন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪,
  • 134 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে প্রান্তিক কৃষকদের মাঝে কৃৃষি সেবা পৌঁছে দিতে কৃষি সেবাঙ্গন ডেক্সের উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে উদ্বোধন করেন ময়মনসিংহ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. নাছরিন আক্তার বানু।

উপজেলা কৃষি কর্মকর্তার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তার নাদিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহম্মেদ তারিফ,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ গোলাম ইয়াহিয়া,মো. আমিনুল হক, মোহাম্মদ রুকুনুজ্জামান খান, মো. কামাল হোসেন,মো. মাহমুদুল হাসান, মাহমুদুল হাসান, নুরুল হক, শরীফুল ইসলাম, সাংবাদিকসহ অনেকেই।

কৃষি সেবাঙ্গন ডেক্সের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের কৃষকরা উপজেলা কৃষি অফিসের নিচ তলায় সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত সেবা নিতে পারবে।

প্রতিদিন দুই জন করে উপ-সহকারী কর্মকর্তা রুটিন অনুযায়ী কৃষি সেবাঙ্গন ডেক্সে বসে সেবা দিবে। কৃষি অফিসের এমন কার্যক্রমকে অনুষ্ঠানে থাকা অতিথিরা সাধুবাদ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ