৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা শাবান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৬:৫৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪,
  • 130 Time View

 

মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১নং বেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামে স্থাপিত জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ই ফেব্রুয়ারি) বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে বিভিন্ন বয়সের নারী-পুরুষের উপস্থিতিতে জহুরা খাতুন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ আলী আফজাল খানের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও ক্রীড়া প্রতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি মাননীয় পরিকল্পনা মন্ত্রীর জৈষ্ঠ্য কন্যা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা।

জহুরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারজিয়া রেবেকা সুলতানা ও ক্রীড়া শিক্ষক মনিরুজ্জামান আকন্দের ক্রীড়া পরিচালনায় দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হয়।

পরে বিজয় বিজয়ী প্রতিযোগী ছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণ পূর্ব হাসনাত জামান সসবুজের সঞ্চলানায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় পরিকল্পনা মন্ত্রীর জৈষ্ঠ্য কন্যা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা, বিশেষ অতিথি নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম শাহান, মাননীয় পরিকল্পনা মন্ত্রীর এপিএস আব নছর ভূঞা মাসুক, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মজিদ, অ্যাডভোকেট হাবিবুর রহমান ফকির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী নাজিম উল্লাহ লিটন, সাইদুর রহমান,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, গাংগাইল ইউপি চেয়ারম্যান এড. আসাদুজ্জামান নয়ন, বেতাগৈর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু নাঈম ভূইয়া ফারুক প্রমুখ।

এসময় প্রধান অতিথি নারী নেত্রী ওয়াহিদা হোসেন রূপা বলেন, শিক্ষা ক্ষেত্রে নারীরা এগিয়ে আছে। শুধু তাই নয় দেশ গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের ভূমিকা অপরিসীম। এছাড়া আমাদের দেশের প্রধানমন্ত্রীও একজন নারী। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে একজন সফল নারী প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ