৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৫:১৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে জামানত হারালেন জাপা ও তৃণমূল বিএনপি প্রার্থী

Reporter Name
  • Update Time : সোমবার, জানুয়ারি ৮, ২০২৪,
  • 218 Time View

মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

দ্বাদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯(নান্দাইল) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারিক ও তৃণমূল বিএনপি প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল।

গতকাল রবিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সহকারী রিটানিং কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণার পর বিষয়টি নিশ্চিত হয়। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জামানত রক্ষা করতে মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে।

সেই হিসেবে নান্দাইল আসনে ১২১ টি কেন্দ্রে ১লাখ ৪৬ হাজার ৮১১ বৈধ ভোট পড়ে। এতে জাতীয় পার্টি ও তৃণমূল বিএনপি’র প্রার্থী জামানত রক্ষার্থে ১৮ হাজার ১৫২ পেতে হত। সেখানে জাতীয় পার্টির হাসমত মাহমুদ তারিক লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছে ৮৬৭ ভোট। অন্যদিকে তৃণমূল বিএনপি প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল পেয়েছে সোনালী আঁশ প্রতীকে ২৭৩ ভোট।

ফলাফল বিশ্লেষণ করা দেখা যায় জাতীয় পার্টির প্রার্থী হাসমত মাহমুদ তারিক ১২১ টি কেন্দ্রে মধ্যে সর্বোচ্চ ৩৮ ভোট পান ঝালুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ১০ ভোটের নিচে পান ৯৫ টি কেন্দ্রে। ২০ ভোটের নিচে পান ২২ টি কেন্দ্রে। ২৩ ভোট দুটি কেন্দ্রে এবং ৩৭ ভোট একটি কেন্দ্রে মিলিয়ে ৮৬৭ ভোট পান।

অন্যদিকে তৃণমূল বিএনপি’র প্রার্থী আবু জুনায়েদ বিল্লাল ১২১ টি কেন্দ্রে মধ্যে সর্বোচ্চ ১৮ ভোট পেয়েছে প্রার্থীর নিজ কেন্দ্র সুরাশ্রম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ৫ ভোটের নিচে ১১৭ টি কেন্দ্রে। ৭ ভোট দুই কেন্দ্রে ৬ ভোট এক কেন্দ্রে মিলিয়ে ২৭৩ ভোট পান তিনি।

এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিন্দ্বন্দী বর্তমান সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন ৬৩ হাজার ১০০ ভোট পেয়ে পরাজিত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ