৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৩০| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে জীবন্ত ঈগল পাখি নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩,
  • 135 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে জীবন্ত ঈগল পাখি নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) মুশুল্লী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা জীবন্ত ঈগল পাখি নিয়ে নির্বাচনী প্রচারণা সহ তা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুশুল্লী ইউনিয়নের তারেরঘাট বাজার স্বতন্ত্র প্রার্থীর অফিসে এ প্রচারণায় জীবন্ত ঈগল পাখি ব্যবহার করা হয়। এসময় ঈগল পাখিটার পা ও ডানা বাধা অবস্থায় ছিল। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কর্মীরা জীবন্ত ঈগল পাখি নিয়ে আনন্দ উল্লাস করা সহ নির্বাচনী প্রচারণা করছিল। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে নান্দাইল আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের সমর্থক ঈগল প্রতীকের কর্মী আব্দুল কাদির বলেন, ভাই মানুষকে দেখানোর জন্য পাখিটি ধরেছিলাম। তবে তা ছেড়ে দিবো।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা অরুন কৃষ্ণ পাল বলেন, আমি বিষয়টি মাত্রই শুনেছি। এটা নির্বাচন আচরণবিধি লংঘন। তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ