২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ২:২৬| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

নান্দাইলে ডিকেআইবি’র নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ 

Reporter Name
  • Update Time : সোমবার, নভেম্বর ৪, ২০২৪,
  • 58 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) নান্দাইল উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকাল ৩ টায় নান্দাইল উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ডিকেআইবি’র নান্দাইলের সাবেক সভাপতি একেএম ফজলুল হকের সভাপতিত্বে ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: এনামুল হক খান সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন নান্দাইল উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। ডিকেআইবি’র নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ পাঠ করান সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রুহুল আমিন ভূঁইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- অতিরিক্ত কৃষি কর্মকর্তার নাদিয়া ফেরদৌসী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু আহমেদ তারিফ, ময়মনসিংহ জেলার ডিকেআইবি শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, নান্দাইল উপজেলা ডিকেআইবি’র  সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হক, সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম ইয়াহিয়া, অবসপ্রাপ্ত উপ-সহকারী  উদ্ভিদ সংরক্ষণ  অফিসার আবু সাঈদ সহ প্রমুখ। শপথ গ্রহণ অনুষ্ঠানে নান্দাইল উপজেলার কর্মব্যরত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ