২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ২:১৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে তালা ভেঙ্গে কাপড় ব্যবসায়ীর দোকানে চুরি 

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ২৩, ২০২৪,
  • 96 Time View

নান্দাইল (ময়মনসিংহ)প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে মো. সাইফুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীর টিনসেটের দোকানে তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে মুক্ত বাজারে (চিলার বাজার) এ ঘটনা ঘটে।এঘটনায় শনিবার (২৩ নভেম্বর) সকালে মো. সাইফুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।

নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে- নান্দাইল সদর ইউনিয়নের রসুলপুর গ্রামের আ: আজিজের পুত্র মো. সাইফুল ইসলাম মুক্ত বাজারে (চিলা বাজার) তিন বছর ধরে কাপড়ের ব্যবসা করছেন। প্রতিদিনের মত গত বৃহস্পতিবার রাতে ১০ টার দিকে দোকান বন্ধ বাড়িতে যান। পরের শুক্রবার সাইফুল ইসলাম বিকালে গিয়ে দেখতে পান দোকানের ঝাপাটের তালা ভাঙ্গা। দোকানের ভিতরে গিয়ে দেখে দোকানে থাকা ৫০ পিস লুঙ্গি,থান কাপড় ও প্রিন্টের থান কাপড় সহ ১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

দোকানের মালামাল চুরির ঘটনায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছে ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম। তিনি জানান- এ ব্যবসা দিয়ে সংসার চালতো। বর্তমানে দোকানে চুরি হয়ে যাওয়াতে খুবই সমস্যা সৃষ্টি হয়েছে। অর্থের অভাবে নতুন করে আবার ব্যবসা শুরু করা কষ্টকর হয়ে পড়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. ফরিদ আহমেদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ