২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৭:২৭| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে নৌকার মিছিলে প্রদর্শিত অস্ত্র উদ্ধার গ্রেফতার ১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩,
  • 117 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নান্দাইলে নৌকার মিছিলে প্রদর্শন করা অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রাম থেকে দুটি অস্ত্র উদ্ধার করা হয়।

এসময় মিছিলে নেতৃত্বদানকারী ওয়াহিদুজ্জামান তানভীর (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মো. সুমন মিয়া, জেলা গোয়েন্দা কর্মকর্তা ফারুক হোসেন ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ।

এদিকে উদ্ধার হওয়া দুটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) সাদৃশ্য বস্তুু (লাইটার) বলে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুর দেড় টার দিকে নান্দাইল মডেল থানায় সংবাদ সম্মেলন করে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মো. সুমন মিয়া জানান।

তিনি আরও জানান, গত বুধবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণায় নৌকা প্রতীকে সমর্থিত ৩০-৪০ জনের একটি মিছিল বের করেন ওয়াহিদুজ্জামান তানভীর। মিছিলে দুটি হাতে আগ্নেয়াস্ত্র (পিস্তল) সাদৃশ্য বস্তু (লাইটার) হাতে মিছিলে অস্ত্র উঁচিয়ে স্লোগান দেন তানভীরের বিয়াই শাহ-আলম (৩০)। ময়মনসিংহের জিঘারকান্দা গ্রামের নূর নবীর পুত্র।

এঘটনায় ওয়াহিদুজ্জামান তানভীর কে গ্রেফতার করলে তার দেওয়া তথ্যমতে বসত বাড়ির দক্ষিণ-পশ্চিশ পুকুর পাড়ের বাঁশঝাড় থেকে দুটি অস্ত্র উদ্ধার করে। প্রার্থমিকভাবে দুটি অস্ত্র নিজের বলে স্বীকার করেন।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, মিছিলে নেতৃত্ব দেওয়া ওয়াহিদুজ্জামান কে গ্রেফতার করা হয়েছে। অস্ত্র প্রদর্শণকারী শাহ্ আলমকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ