২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:০২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে পরিকল্পনা মন্ত্রীর আগমনে সাজ সাজ রব

Reporter Name
  • Update Time : বুধবার, জানুয়ারি ১৭, ২০২৪,
  • 108 Time View

মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম কে স্বাগত জানাতে নান্দাইলেজুড়ে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। নান্দাইল ছাড়াও ময়মনসিংহের কয়েকটি উপজেলা শহরেও শোভা পাচ্ছে সুবিশাল তোরণ ও পোস্টার-ব্যানার। ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের প্রধান মোড়গুলোতে উঁচুস্থানে টাঙানো হয়েছে বিলবোর্ড। নান্দাইল পৌর সভায় সব চেয়ে বেশি তোরণ নির্মাণ করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টায় পরিকল্পনা মন্ত্রী ঢাকা বনানীর বাসভবন থেকে সড়ক যোগে ময়মনসিংহ উদ্দেশ্যে যাত্রা করবে। দুপুর ১২ টায় নান্দাইল ডাকবাংলো উপস্থিত হবেন। সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন। বিকাল ৩ টায় নান্দাইল চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিবেন।

উপজেলা আওয়ামী লীগ ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আর তৃণমূলের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উৎসুক হয়ে অপেক্ষায় আছেন পরিকল্পনা মন্ত্রীর আগমনে। সংবর্ধনাস্থলের আশপাশের সড়কের দু’ধারে তোরণ-ফেস্টুনে রাঙিয়ে ফেলা হয়েছে। নৌকার আদলে তৈরি করা হয়েছে সংবর্ধনা মঞ্চ।

নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু বলেন, স্বাধীনতা পর নান্দাইলবাসী মন্ত্রীর স্বাদ পেয়েছে। পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আব্দুস সালাম এমপি আগমনে ইতিমধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার ফেস্টুন এ ছেয়ে গেছে নান্দাইল শহর।

নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মন্ত্রী মহোদয়কে সংবর্ধনা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ