৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা শাবান, ১৪৪৭ হিজরি| বিকাল ৪:৪৯| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ১৫, ২০২৪,
  • 88 Time View

ছাত্র জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার প্রতিবাদে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সহযোগীদের বিচারের দাবিতে নান্দাইলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৫ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনিক নেতাকর্মীরা।

সকালে বিএনপি’র বৈদেশিক কেন্দ্রীয় কমিটির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি সদস্য ইয়াসের খান চৌধুরী তত্বাবধানে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কে মুশুল্লি চৌরাস্তা বাজারে অবস্থা কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।

এদিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক পৌর মেয়র এএফএম আজিজুল ইসলাম পিকুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে দলীয় নেতাকর্মীরা।

অপর দিকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য, নান্দাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর তত্ত্বাবধানে দুপুর ১২ টায় ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কে মাজার বাসস্ট্যান্ডে বিএনপির আঞ্চলিক কার্যালয় সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে কানুরামপুর পদক্ষিণ করে মাজার বাসস্ট্যান্ডে অবস্থান কর্মসূচি পালন করে দলীয় নেতাকর্মীরা।

পৃথক পৃথক ভাবে অবস্থান কর্মসূচি পালিত হলেও নেতাকর্মীদের উপস্থিত ছিল ব্যাপক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ