২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১২:২৩| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে ধানের শীষের মিছিল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, নভেম্বর ৯, ২০২৫,
  • 72 Time View

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে বিএনপির থেকে নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বাসিত উপজেলা বিএনপি অঙ্গ, সহযোগী সংগঠন ও নান্দাইল বাসী।

রবিবার (৯ নভেম্বর) বিকালে উপজেলার ১৩ ইউনিয়নের ৩০ টি বাজারে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।

মিছিলকে ঘিরে উপজেলার ১৩ টি ইউনিয়নের বিভিন্ন বাজারে বাজারে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে জড়ো হন। পরে এক যোগে উপজেলার ১৩ ইউনিয়নের প্রায় ৩০ টি বাজারে ধানের শীষের পক্ষে মিছিল করেন।

মিছিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃত্ব সহ ইউনিয়ন বিএনপির ওয়ার্ড পর্যায়ে ত্যাগী নেতাকর্মীরা অংশ নেয়।

মিছিল শেষে বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আসনটি উপহার দেওয়ার আহবান করেন।

সেই সাথে উপজেলার সকল ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবন্ধ ভাবে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ করা হয়।

প্রতিটি ইউনিয়নের বাজারে বাজারে হাজার হাজার নেতাকর্মীদের অংশ গ্রহণের মাধ্যমে ধানের শীষের পক্ষের মিছিল সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ