৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:২৮| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

নান্দাইলে বিএনপি পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত ৪৫

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩,
  • 145 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের এক দফা দাবি ও তফসিল বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে নান্দাইলে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের ছোড়া রাবার বুলেট ও কাদানো গ্যাসে নান্দাইল মডেল থানার তিন পুলিশসহ বিএনপির ৪৫ জন নেতাকর্মী আহত হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টা দিকে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলা মোয়াজ্জেমপুর ইউনিয়নের মাজার বাস স্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে।

বিএনিপর নেতাকর্মীরা জানান, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের এক দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর বাহাদুরপুর হাউজ থেকে হরতালের সমর্থনে নেতাকর্মীরা মিছিল বের করে।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য নাসের খান চৌধুরী তত্ত্বাবধানে মিছিলটি ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের মাজার বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয়ের যেতে চাইলে পুলিশ বাঁধা দেয়।

এতে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাঁধে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে । এতে পুলিশের ছোড়া রাবার বুলেটে বিএনপির ৪৫ জন নেতাকর্মী আহত হন।

সংঘর্ষে বিএনপির নেতাকর্মীদের ছোড়া ইট পাটকেলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুজ্জামান, এসআই মোস্তফা কামাল কনস্টেবল জাহিদুল ইসলাম আহত হন।

মোয়াজ্জেমপুর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম মানিক বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে হামলা করেছে। আমাদের ৪৫ -৫০ জনের মত নেতাকর্মী আহত হয়েছেন। আর ১৫-২০ জন রাবার বুলেটে আহত হয়েছে।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) সুমন মিয়া বলেন, সংঘর্ষে পুলিশ ৪ রাউন্ড টিয়ারশেল ও ১৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ