১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি| রাত ১০:৫১| হেমন্তকাল|
শিরোনাম:
মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত গফরগাঁওয়ে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা পরিষদের মানববন্ধন প্রাথমিকের বার্ষিক পরীক্ষায় কেউ সুযোগ পাচ্ছে, আবার কেউ পাচ্ছে না চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় পাইকগাছায় পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ পাইকগাছা পৌরসভার প্রশাসক মাহেরা নাজনীনের বিদায়ী সংবর্ধনা কালীগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত পাইকগাছায় ৮ দলীয় শটপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ত্রিশালে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল

নান্দাইলে বিজয় দিবসে বিএনপির র‍্যালি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪,
  • 72 Time View

ময়মনসিংহের নান্দাইলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নান্দাইল উপজেলা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর ১২ টায় উপজেলার চামটা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কানুরামপুর এসে শেষ হয়।

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ইয়াসের খান চৌধুরীর নেতৃত্বে বিজয় র‍্যালি ও মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে সকাল ৯ টার নান্দাইল সদরে বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

পরে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌরসভার বিএনপির নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আনন্দগণ পরিবেশে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে।

বেলা ১২ টার দিকে ইয়াসের খান চৌধুরী উপস্থিতিতে বিশাল র‍্যালি বের করে।

এসময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কাজী আব্দুস সাত্তার, রফিকুজ্জামান ভূঁইয়া মনি, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি ও নান্দাইল উপজেলা যুবদলের আহবায়ক

মিজানুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নয়ন, ছাত্রদলের আহবায়ক বাবুল আহমেদ অনিক,সদস্য সচিব সাদ্দাম হোসেন,পৌর ছাত্রদলের আহবায়ক ইমরান সরকার সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ