২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি| ভোর ৫:২১| বসন্তকাল|
শিরোনাম:
বেলাবোতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ মিছিল রাণীশংকৈলে পিআইওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন ভৈরবে বৈধ রশিদ ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীর জরিমানা বেলাবোতে ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ পদবঞ্চিতদের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০ পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সোহেল ইউএনওর মানবিকতায় অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীর ঠাঁই হলো আশ্রয়ন কেন্দ্রে দীর্ঘ ২২ বছর পর বেলাবো উপজেলা ছাত্রদলের কমিটি গঠন, সভাপতি মামুন সম্পাদক মোফাজ্জল পাইকগাছায় অবৈধ নেট-পাটা উচ্ছেদ

নান্দাইলে ভাতাভোগীদের সাথে মতবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, নভেম্বর ১১, ২০২৩,
  • 282 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে সামাজিক সুরক্ষা আওতায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১১ নভেম্বর) দুপুর ২ টায় উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রামপাশা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জাহাঙ্গীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সুবিধাভোগীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলি, জাহাঙ্গীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহমুদুল হাসান হুমায়ুন মাস্টার, জাহাঙ্গীরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তফা রনি, বীর মুক্তিযোদ্ধা জমির উদ্দিন প্রমুখ।

মতবিনিময় সভায় জাহাঙ্গীরপুর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির ভাতাভোগী ২৫৯৫ জন, ভনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) ভাতাভোগী ৩০০ জন,বয়স্ক ভাতাভোগী ১৯০২ জন, বিধবা ভাতভোগী ৭৮৫ জন, প্রতিবন্ধী ভাতাভোগী ৮৫১ জন মাতৃত্ব ভাতাভোগী ১৯৩ জন ও টিসিবি কার্ডধারী ১৭৯১ সহ মোট ৮৪১৭ জন সুবিধাভোগী, ইউনিয়নের আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ