৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৫৮| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

নান্দাইলে মাদ্রাসার নিয়োগ বানিজ্যে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১২, ২০২৪,
  • 130 Time View

মিন্টু মিয়া, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের ধূরুয়া ডি এস দাখিল মাদ্রাসার নিয়োগ বানিজ্য, উক্ত নিয়োগ বাতিল ও জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় নান্দাইল উপজেলা পরিষদের সামনে কিশোরগঞ্জ মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ করে মাদ্রাসার সাবেক,বর্তমান শিক্ষার্থী ও এলাকাবাসী।

বিক্ষোভ মিছিল নান্দাইল নতুন বাজার থেকে শুরু করে নান্দাইল উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য হাজী মো. আজিম উদ্দিন, পৌর সভার সাবেক প্যানেল মেয়র শাহ-আলম হেলিম মাহিন, চন্ডিপাশা ইউনিয়নের ইউপি সদস্য মাহফুজুল বারী তালুকদার, মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মিজানুর রহমান, সাংবাদিক মোখলেছুর রহমান ও আকরাম হোসেন সহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার নিয়োগ বানিজ্যের সাথে জড়িত মাদ্রাসার সভাপতি, সুপারের শাস্তি ও নিয়োগ বাতিলের দাবি করেন।

উল্লেখ্য, ধুরুয়া ডি.এস দাখিল মাদ্রাসায় নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মী ও আয়া পদে নিয়োগ বাণিজ্যের ভাগ-বাটোয়ারা দ্বন্দ্বের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।

এতে মাদ্রাসার সুপার তাজুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির ও বিদ্যোৎসাহী সদস্য উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহ্ আলমের মধ্যে নিয়োগ বাণিজ্যের ১৩ লাখ টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের কথোপকথন হয়।

এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে মাদ্রাসার নিয়োগ বাণিজ্যের টাকা ফাঁসের অডিও ফাঁস “শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ