২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শাবান, ১৪৪৭ হিজরি| রাত ৮:৫২| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে রেললাইন কেটে দিল দুর্বৃত্তরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, নভেম্বর ১০, ২০২৩,
  • 295 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে রেললাইন কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার মুশুলী রেল স্টেশনের অদূরে নীলগঞ্জ সীমানার কাছে এ ঘটনা ঘটে।

শুক্রবার (১০ নভেম্বর) ভোরে বা গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ভৈরব-ময়মনসিংহ রেলপথের প্রায় ১৮ ইঞ্চির মতো জায়গা কেটে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

শুক্রবার বিকালের দিকে স্থানীয় বাসিন্দারা কিশোরগঞ্জের নীলগঞ্জের হাজী মমতাজ উদ্দিন ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফুটবল খেলতে যাচ্ছিলেন। রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় মোহনপুর এলাকায় রেল লাইন কাটা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য মো. এরশাদুল ইসলাম ভূঁইয়াকে জানান।

পরে ইউপি সদস্য ঘটনাটি থানায় জানালে ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক প্রশাসনের নানা পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

এদিকে বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটির গতি কমিয়ে বিশেষ কায়দায় ঝুঁকি নিয়েই রেললাইনের কাটা অংশ অতিক্রম করার ব্যবস্থা করেন রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।

নান্দাইলের ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, ঘটনাস্থলে গিয়ে বুঝতে পারি রেললাইন কেটে ফেলার ঘটনাটি পূর্ব পরিকল্পিত নাশকতা বলে ধারণা করা হচ্ছে। এতে ট্রেন দুর্ঘটনায় পড়ে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারত।

ময়মনসিংহের অতিরিক্ত পরিচালক মো. আবদুর রাজ্জাক ফকির বলেন, রেললাইন কাটার খবর শুনে দ্রুত রেললাইন পরিদর্শনে এসে একটি ট্রেনের গতি কমিয়ে রেলের কাটা অংশ অতিক্রম করে তারপর লাইন মেরামতের কাজ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ