২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২১শে শাবান, ১৪৪৭ হিজরি| রাত ১:৫৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩,
  • 224 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে বিএনপি ও জামায়াতের টানা ৩ দিনের অবরোধের বিরুদ্ধে উন্নয়ন, অগ্রযাত্রা ও গণতন্ত্রের পক্ষে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ২ টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে শান্তি মিছিল ও সমাবেশ করেন ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের বাংলাদেশ আওয়ামীলীগ থেকে নৌকার মনোনয়ন প্রত্যাশী ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক উপাধক্ষ্য ও প্যাথলজি বিভাগীয় প্রধান ডা. মতিউর রহমান ভূঁইয়া।

শান্তি মিছিলটি উপজেলার চন্ডিপাশা সিনেমা হলের সামনে থেকে শুরু হয়ে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরাতন বাসস্ট্যান্ড, নান্দাইল বাজারের বিভিন্ন রাস্তা পদক্ষিণ করে নতুন বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে ডা. মতিউর রহমান ভূঁইয়া বক্তব্যে তিনি বলেন, গত ১৫ বছরে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশের জনগণ এখন নির্বাচনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে উন্মুখ হয়ে আছে। আগামী নির্বাচন নস্যাৎ করতে বিএনপি জামায়াত অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।

এসময় শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি এম.সাইদুজ্জামান ফারুক, আওয়ামীলীগ নেতা অপিন, অঞ্জন দেবনাথ সহ উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন ইউনিয়নের প্রায় তিনশতাধিক নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ