৩০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৪ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে রজব, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:২১| শীতকাল|
শিরোনাম:
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে হাদিকে গুলি করা ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি বিজিবির

নান্দাইলে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

Reporter Name
  • Update Time : শনিবার, অক্টোবর ৫, ২০২৪,
  • 174 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:  বিশ্ব শিক্ষক দিবস” উপলক্ষে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের আয়োজনে শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা  ও সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ( ০৫ অক্টোবর ২৪) দুপুরে ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এই প্রতিপাদ্যে নান্দাইল পৌরসভাস্থ স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুল ক্যাম্পাসে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহ্ আলম ভূঁইয়ার সভাপতিত্বে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক, অধ্যাপক আফেন্দি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকচুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আজিজুন্নাহার শিউলী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আক্তার খাতুন। এসময় আরও উপস্থিত ছিলেন সাদিয়া আফরিন অনন্যা প্রমূখ।

সংবর্ধিত শিক্ষকরা হলেন, স্বপ্নকুঁড়ি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক ফৌজিয়া জেসমিন, সহকারী শিক্ষক টুম্পা রানী চৌহান, পূর্নিমা চৌহান, রানী চৌহান, ফারিয়া আক্তার বিথী, সোমা খানম, সোনিয়া আক্তার, সাইমা উল হুসনা ও আয়শা সিদ্দিকা মীম। এর আগে স্কুলে উপস্থিত শিক্ষার্থীরা শিক্ষকদের মাঝে শুভেচ্ছা বিনিময় করেন।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে এ ধরনের কর্মসূচি আরও বৃহৎ পরিসরে উদযাপনের জন্য পরামর্শ দেন। তাঁরা বলেন, শিক্ষকদের বলা হয় জাতি গঠনের কারিগর । মানুষের জীবনে মা-বাবার পরেই শিক্ষককের সবচেয়ে বড় ভূমিকা থাকে। শিক্ষকরা সম্মানিত হলে জাতি সম্মানিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ