২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শাবান, ১৪৪৭ হিজরি| সন্ধ্যা ৭:৩৬| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্য ছাত্র- ছাত্রী শিক্ষক ও সুধী সমাবেশ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪,
  • 128 Time View

ময়মনসিংহের নান্দাইল খুররম খান চৌধুরী কলেজের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ছাত্র-ছাত্রী শিক্ষক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২ টায় খুররম খান চৌধুরী কলেজ মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরীর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি নাসের খান চৌধুরী।

খুররম খান চৌধুরী কলেজের প্রভাষক জিয়াউদ্দিন শাহিনীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খুররম খান চৌধুরী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশরাফুল আলম,
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র কলেজের সভাপতি নাসের খান চৌধুরী।

এ সময় আরো বক্তব্য রাখেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কলেজের বিদ্যুৎসাহী সদস্য এনামুল হক সরকার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য মাসুম খান, আশরাফ চৌধুরী ফাজিল মাদ্রাসার মনজুরুল হক হাসান,কলেজের প্রভাষক আনিসুল হক ভূঁইয়া, গাংগাইল ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আব্দুল্লাহ ভূঁইয়া, নান্দাইল ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মন্নান মাষ্টার, খুররম খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম রতন, সাংবাদিক এনামুল হক বাবুল সহ প্রমুখ।

সুধী সমাবেশে খুররম খান চৌধুরী কলেজের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সেই সঙ্গে নিয়মিত মনিটরিং, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরন, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্য সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্বরোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ