২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শাবান, ১৪৪৭ হিজরি| সকাল ৬:২৫| শীতকাল|
শিরোনাম:
মনোহরদীতে ৭টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাড়ে পাঁচ লাখ টাকা জরিমানা শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে মনোহরদীর ইউএনও নরসিংদী-৪ আসনে প্রস্তাবকারীর স্বাক্ষর জাল করায় এক প্রার্থীর মনোনয়ন বাতিল চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও ফেন্সিডিল জব্দ ভৈরবে সাড়ে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বোন আটক পাইকগাছায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হলেন সৈয়দ জেনিথ রায়হান মনোহরদীতে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় পাঁচজনের কারাদণ্ড মনোহরদীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে ব্র্যাকের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত ত্রিশালের ফিসারিতে মরছে মাছ, কাজ হচ্ছে না কোনো ওষুধে

নান্দাইলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২৫, ২০২৪,
  • 205 Time View

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

নান্দাইলে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) গাজীপুরস্থ হ্যাল্পিং হ্যান্ড স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে দেড় শতাধিক কম্বল বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ফাহিম শাহরিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জামান।

নান্দাইল মডেল প্রেস ক্লাবের সহযোগিতায় সমাজ সেবক এ হান্নান আল-আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নান্দাইল মডেল প্রেস ক্লাবের সভাপতি আহসান কাদের মাহমুদ কাদের ভূইয়া, বিশেষ অতিথির সাবেক ছাত্রলীগ নেতা মো. বদরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা শফিউল আলম রাসেল, নান্দাইল মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান রাজিব, হ্যাল্পিং হ্যান্ড স্বেচ্চাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম, সাংবাদিক শাহজাহান ফকির, সাংবাদিক রফিকুল ইসলাম মোড়ল, সংগঠনের সদস্য ফেরদৌস, সানোয়ার, আলফা, মরিয়ম ও অন্তরা আক্তার সহ প্রমুখ।

প্রধান অতিথি আহসান কাদের মাহমুদ উক্ত হ্যাল্পিং হ্যান্ডের সংগঠনের নেতৃবৃন্দকে সাধুবাদ জানিয়ে বলেন, মানবতার সেবাই পরম ধর্ম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে সরকারের পাশাপাশি মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে। সর্বোপরি তিনি হ্যাল্পিং হ্যান্ড এর সার্বিক মঙ্গল কামনা করেন।

এসময় উপকারভোগীরা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও মিডিয়াকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরি অন্যান্য নিউজ